বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ব্রেকিং
সমুদ্র মোটামুটি শান্ত (ঢেউ ০.৬ মি.)জোয়ার-ভাটা এখন ভাটা · পূর্ণ ভাটা রাত ৩:০০ · জোয়ার সকাল ১০:০০আনুমানিক · দাপ্তরিক নির্দেশনা দেখুন
কক্সবাজার

রামুর পাহাড়ে বিজিবির অভিযান, মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কোহেলিয়া ডেস্ক
কোহেলিয়া ডেস্ককোহেলিয়া টিভিপ্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ভোর ৫:৪২
৩ মিনিটে পড়া
রামুর পাহাড়ে বিজিবির অভিযান, মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার
রামুর পাহাড়ে বিজিবির অভিযান, মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার
শেয়ার
ফটো কার্ড

কক্সবাজারের রামুতে পাহাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

সৈকত ভ্রমণ করুন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল রামু উপজেলার উখিয়ার ঘোনা এলাকার তচ্ছাখালী নামক স্থানে পাহাড়ের ওপর অভিযান চালায়। এ সময় পাহাড়ের ওপর মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধেও ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরের খবর লোড হচ্ছে…