চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল কক্সবাজারের সামিউল ওয়াসি!
১ মিনিটে পড়া

ফটো কার্ড
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল কক্সবাজারের সামিউল ওয়াসি!
এশিয়া মহাদেশের ১২টি দেশের অংশগ্রহণে চীনের ঝুহাই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ASMO English Olympiad 2026। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সামিউল ওয়াসি।
সে ডক্টর অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদের সন্তান। তার এই অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কক্সবাজারবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।