শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ব্রেকিং
সমুদ্র মোটামুটি শান্ত (ঢেউ ০.৭ মি.)জোয়ার-ভাটা এখন ভাটা · পূর্ণ ভাটা রাত ১:০০ · জোয়ার সকাল ৭:০০আনুমানিক · দাপ্তরিক নির্দেশনা দেখুন
জাতীয়

অগ্নিসংযোগ বা বোমা মেরে দিল্লি থেকে ফ্লাইট বাংলাদেশে আনা যাবে না

কোহেলিয়া ডেস্ক
কোহেলিয়া ডেস্ককোহেলিয়া টিভিপ্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৫
২ মিনিটে পড়া
শেয়ার
ফটো কার্ড

পেট্রোল বোমা মেরে বা অগ্নিসংযোগ করে দিল্লি থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আনা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন কার্যত একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে কিংবা পৃথিবীর কোথাও এই সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। দেশে-বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী মেনে নিতে পারছে না। বর্তমান সরকার সহনশীল, স্বৈরাচারের মতো মানুষের ওপর গণহারে স্টিমরোলার চালাতে পারে না।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত দৃশ্যমান ও গ্রহণযোগ্য উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সরকার সবার জন্য সুযোগ নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।

পরের খবর লোড হচ্ছে…