ব্রেকিং
সমুদ্র: [আপডেট]সংকেত: [আপডেট]জোয়ার: [আপডেট]
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Blog

সরকারি গাড়ি ও ভাড়াটে মডেল নিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে কর কমিশনারের ফুর্তি!

koheliatv মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ পড়তে ৪ মিনিটে পড়া মিনিট

ডেস্ক নিউজ—

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-কক্সবাজারের কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। তিনি ঢাকা কলেজের এইচএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী। সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজন করেছেন পুনর্মিলনী অনুষ্ঠান। কক্সবাজারের মতো পর্যটন এলাকায় প্রায় শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে করেছেন আমোদ-ফুর্তি। এ অনুষ্ঠানে কর অঞ্চলের সরকারি গাড়ি ব্যবহার, রিসোর্ট বুকিং এবং ঢাকা থেকে ভাড়াটে মডেল আনার অভিযোগ উঠেছে কমিশনারের বিরুদ্ধে। যা সরকারি চাকরি আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অপব্যবহার করে নিজের বা অন্য কারও জন্য আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও অপরাধ হিসেবে বিবেচিত।

কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন শহর। এই শহরে প্রচুর হোটেল, মোটেল, রেস্তোরাঁ অবস্থিত। এখান থেকে কর আদায় আরো বাড়াতে আলাদা কর অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ২০২৫ সালে। কিন্তু এখন পর্যন্ত এই কর অঞ্চলটি আশাব্যঞ্জক কোনো কার্যক্ষমতা দেখাতে পারেনি। নিয়মিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় করছে এই কর অঞ্চল।

কর কমিশনারের খামখেয়ালি আচরণের কারণে এই কর অঞ্চলের কর আদায় কমছে বলে অভিযোগ করেছেন খোদ এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এনপিবি নিউজকে বলেন, ‘কর কমিশনারের বিরুদ্ধে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। তিনি তার উপর অর্পিত দায়িত্বের চেয়ে অন্য কাজে বেশি মনযোগী থাকছেন।’

এনবিআরের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের অধীন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকলে কার নির্দেশে তা হয়েছে, কী পরিমাণ সরকারি অর্থ ব্যয় হয়েছে এবং এর পেছনে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না—এসব বিষয়ে এনবিআরের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এ বিষয়ে কোনো মন্তব্য না করে এনবিআর থেকে বলা হয় এসব ছোটোখাটো ইস্যুতে নিউজ না করার জন্য। এসব নিউজ এনবিআরকে বিব্রত করে।

কমিশনারের মামলার হুমকি

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে মামলার হুমকি প্রদান করেন। এই অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। তাকে দিয়ে এনপিবি নিউজের বিরুদ্ধে কোটি টাকার মামলা করা হবে বলে হুমকি দেন

পরের খবর লোড হচ্ছে…

WA