মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ব্রেকিং
সমুদ্র: [আপডেট]সংকেত: [আপডেট]জোয়ার: [আপডেট]
রাজনীতি

আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছে এনসিপি

কোহেলিয়া ডেস্ক
কোহেলিয়া ডেস্ককোহেলিয়া টিভিপ্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১:০৮ PM
২ মিনিটে পড়া

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ইস্যুতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছে এনসিপি। সরকার চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও দাবি করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।দক্ষিণ কোরিয়ার সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে গতকাল সোমবার রাতে দেশে ফিরে তিনি এমনটা জানান। আসিফ মাহমুদ আরও বলেন, সরকারের ভেতর অস্বচ্ছতার জায়গা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অপারেশন ডেভিলহান্ট হয়েছে। তারপর ৬ মাস কোনো জটিলতা ছিলো না। সরকার হয়তো এমন অবস্থা তৈরি করে সমঝোতা করছে।এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না, সে প্রশ্ন রাখেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পরের খবর লোড হচ্ছে…

WA