সাম্প্রতিক অস্থিরতায় একটি দলের সাথে ভিনদেশি সংস্থার বৈঠকের সম্পর্ক আছে কি না?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরনো অপরাজনৈতিক সংস্কৃতি। এর সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। ২০০৪ সালের ৪ঠা জুন আওয়ামী লীগের ডাকা হরতালের বিআরটিসির একটি যাত্রীবাহী বাস শাহবাগে শেরাটন হোটেলের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনে পৌঁছালে গান পাওডার নিক্ষেপ করে দলটির নেতাকর্মীরা। গান পাওডার দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলে অন্তত ৯ জন, হাসপাতালে ২ জন; মোট ১১ জন মারা যায়। ইউটিউবে সার্চ দিলে এই ঘটনা কীভাবে সংঘটিত হয়েছিল, সে বিষয়ে ফ্যাসিবাদী দলের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি পাওয়া যায়।

তিনি আরও বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে বলে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন। আমিও আমার ভাষায় বিভিন্ন জায়গায় একাধিকবার বলেছি। হ্যাঁ, এর সাথে ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি বিভিন্ন সংস্থার বৈঠকের সম্পর্ক আছে কি না জনগণ জানতে চায়।

https://adfinix-ads.sgp1.cdn.digitaloceanspaces.com/641e66d9-7159-41f2-af10-7686f19b793f/index.html?id=eyJUaW1lIjoiMjAyNi0xMS0xMVQxNzozMzowOC43OTE3MTEyNjZaIiwiTWludXRlIjoyOTkwNjk3MywiQ2FtcGFpZ25JZCI6MTQyMSwiQWRHcm91cElkIjoyNjYwLCJBZHNJZCI6NTE5MiwiU2xvdElkIjoxNDMsIldlYnNpdGVJZCI6NTcsIkltcHJlc3Npb25JZCI6MCwiSW1wcmVzc2lvbnMiOjEsIlZpZXdzIjowLCJDbGlja3MiOjAsIkNvbnZlcnNpb25zIjowLCJCaWRMb3NzIjowLCJBYXBSZWNpdmVkIjowLCJCbGFua0ludmVudG9yeSI6MCwiUDFWaWV3cyI6MCwiUDJWaWV3cyI6MCwiUDNWaWV3cyI6MCwiUDRWaWV3cyI6MCwiUHJpY2luZ01vZGVsIjoiY3BtIiwiQWR2ZXJ0aXNlckNvc3QiOjAuMDI1NTAwMDAwMDAwMDAwMDAyLCJQdWJsaXNoZXJSZWNlaXZlZCI6MC4wMSwiQXBtUmVjaXZlZCI6MCwiQ291bnRyeSI6IkJhbmdsYWRlc2giLCJDaXR5IjoiQ2hpdHRhZ29uZyIsIkNhdGVnb3J5IjoiSUFCMTIiLCJBZFNpemUiOiIyNTB4MzAwIiwiQnJvd3NlciI6IkNocm9tZSIsIlBvc2l0aW9uIjoiYmVsb3ciLCJTY3JlZW4iOiIxOTIwIHggMTA4MCIsIk9zIjoiV2luZG93cyIsIkxhbmd1YWdlIjoiYmFuZ2xhIiwiTmV0d29yayI6IkxpbmszIFRlY2hub2xvZ2llcyIsIkRvbWFpbk5hbWUiOiJodHRwczovL3d3dy5qYW11bmEudHYvIiwiRGV2aWNlIjoiVW5rbm93biIsIkRldmljZU1vZGVsIjoiVW5rbm93biIsIkNvbm5lY3Rpb25UeXBlIjoiQ2FibGUvRFNMIiwiQ29ubmVjdGlvblN0YXR1cyI6IjRnIiwiUmVnaW9uIjoiYmFuZ2xhZGVzaCIsIlVuaXF1ZVJlYWNoIjowLCJVbmlxdWVEZXZpY2UiOiI2ZjUxNmExYi1jYjdlLTRkMzctYTIyMS1jNjg2MmJlOGRlN2MiLCJLZXl3b3JkIjoiIiwiR2VuZGVyIjoibWFsZSIsIlVzZXJBZ2VudCI6Ik1vemlsbGEvNS4wIChXaW5kb3dzIE5UIDEwLjA7IFdpbjY0OyB4NjQpIEFwcGxlV2ViS2l0LzUzNy4zNiAoS0hUTUwsIGxpa2UgR2Vja28pIENocm9tZS8xNTcuMC4wLjAgU2FmYXJpLzUzNy4zNiIsIklwIjoiMjcuMTQ3LjI0Mi45NyIsIklzTW9iaWxlIjoibm8iLCJTc3BPckRzcCI6InNzcCIsIkxhdCI6MjIuMzQ2OCwiTG9uIjo5MS44MywiQWN0VHlwZSI6Im5vbmUiLCJBY3REZXN0aW5hdGlvbiI6IiIsIkdlb0ZlbmNlIjowLCJQcmlvcml0eVF1ZXVlIjowfQ==

বুধবার (১১ নভেম্বর) ৩০০ বিধিতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে বিরোধী দলের রাজনৈতিক বক্তব্যের জবাব এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলীয় নেতার আরও সমালোচনা করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছিলেন, তা তারা ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে যে জুলুম-নির্যাতন চালিয়েছে, তা কোনো ধরেনের ক্ষমা চাওয়া ছাড়া ক্ষমা করে দেওয়াকে দেশের জনগণ যৌক্তিক মনে করে না, আমরাও মনে করি না। একই বছরের ১৩ নভেম্বর লন্ডনের একটি হোটেলে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি বারবার ফ্যাসিজম, ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের রাজনৈতিক পরিবারের সদস্য। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সীমান্তের ওপার থেকে বারবার পলাতক ফ্যাসিস্ট নেত্রী নির্দেশ দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের তালিকা করতে। তাদের বাড়ি-ঘর ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, তিনি ফিরলে নাকি চরম শিক্ষা দেবেন। হয়তো মহান রব্বুল আলামিন তাকে সে সুযোগ কখনো দেবেন না। কেননা, তারা যেভাবে পালিয়ে গেছে, হিটলারের নাৎসি বাহিনীর সাথে এর তুলনা দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী করতে চায়নি এবং চাইবো না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহিভূর্ত সকল হত্যাকাণ্ড— গুম-খুন-অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবাধিকারবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলে ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কোনো কার্যক্রমে তারা জড়িত হয়নি। তবে এই উদারতার সুযোগ মনে হয় পতিত শক্তি নিতে শুরু করেছে। তারা জানে, এই সরকারের আমলে তাদের এখন গুম হতে হবে না, ক্রসফায়ারের শিকার হতে হবে না, খুন হতে হবে না, কোথাও লাশ হয়ে ভেসে ওঠবে না। রিমান্ডের নামে তাদের কঠোর নির্যাতন সইতে হবে না। মানবাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধাশীলতার সুযোগ নিচ্ছে তারা। আমরা তবুও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসব না। আমরা মানবাধিকারের মধ্যে থেকে সকল চক্রান্ত নস্যাৎ করে দেবো।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের অভিযান পরিচালনার সময় রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে প্রয়োজনে যেকোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলেও ঘোষণা দেন সালাহউদ্দিন আহমদ। এ নিয়ে তিনি আরও বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের জীবন দিতে হয়েছে। তারপরই আমরা নির্দেশ দিয়েছি, রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য।