প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে— দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলিম বিশ্বে তারেক রহমানকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় ম্যাক্স রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

https://adfinix-ads.sgp1.cdn.digitaloceanspaces.com/641e66d9-7159-41f2-af10-7686f19b793f/index.html?id=eyJUaW1lIjoiMjAyNi0xMS0xMVQwNjoxMzowMy40OTcxMDI0ODRaIiwiTWludXRlIjoyOTkwNjI5MywiQ2FtcGFpZ25JZCI6MTQyMSwiQWRHcm91cElkIjoyNjYwLCJBZHNJZCI6NTE5MiwiU2xvdElkIjoxNDMsIldlYnNpdGVJZCI6NTcsIkltcHJlc3Npb25JZCI6MCwiSW1wcmVzc2lvbnMiOjEsIlZpZXdzIjowLCJDbGlja3MiOjAsIkNvbnZlcnNpb25zIjowLCJCaWRMb3NzIjowLCJBYXBSZWNpdmVkIjowLCJCbGFua0ludmVudG9yeSI6MCwiUDFWaWV3cyI6MCwiUDJWaWV3cyI6MCwiUDNWaWV3cyI6MCwiUDRWaWV3cyI6MCwiUHJpY2luZ01vZGVsIjoiY3BtIiwiQWR2ZXJ0aXNlckNvc3QiOjAuMDI1NTAwMDAwMDAwMDAwMDAyLCJQdWJsaXNoZXJSZWNlaXZlZCI6MC4wMSwiQXBtUmVjaXZlZCI6MCwiQ291bnRyeSI6IkJhbmdsYWRlc2giLCJDaXR5IjoiQ2hpdHRhZ29uZyIsIkNhdGVnb3J5IjoiSUFCMTIiLCJBZFNpemUiOiIyNTB4MzAwIiwiQnJvd3NlciI6IkNocm9tZSIsIlBvc2l0aW9uIjoiYmVsb3ciLCJTY3JlZW4iOiIxOTIwIHggMTA4MCIsIk9zIjoiV2luZG93cyIsIkxhbmd1YWdlIjoiYmFuZ2xhIiwiTmV0d29yayI6IkxpbmszIFRlY2hub2xvZ2llcyIsIkRvbWFpbk5hbWUiOiJodHRwczovL3d3dy5qYW11bmEudHYvIiwiRGV2aWNlIjoiVW5rbm93biIsIkRldmljZU1vZGVsIjoiVW5rbm93biIsIkNvbm5lY3Rpb25UeXBlIjoiQ2FibGUvRFNMIiwiQ29ubmVjdGlvblN0YXR1cyI6IjRnIiwiUmVnaW9uIjoiYmFuZ2xhZGVzaCIsIlVuaXF1ZVJlYWNoIjowLCJVbmlxdWVEZXZpY2UiOiI2ZjUxNmExYi1jYjdlLTRkMzctYTIyMS1jNjg2MmJlOGRlN2MiLCJLZXl3b3JkIjoiIiwiR2VuZGVyIjoibWFsZSIsIlVzZXJBZ2VudCI6Ik1vemlsbGEvNS4wIChXaW5kb3dzIE5UIDEwLjA7IFdpbjY0OyB4NjQpIEFwcGxlV2ViS2l0LzUzNy4zNiAoS0hUTUwsIGxpa2UgR2Vja28pIENocm9tZS8xNTcuMC4wLjAgU2FmYXJpLzUzNy4zNiIsIklwIjoiMjcuMTQ3LjI0Mi45NyIsIklzTW9iaWxlIjoibm8iLCJTc3BPckRzcCI6InNzcCIsIkxhdCI6MjIuMzQ2OCwiTG9uIjo5MS44MywiQWN0VHlwZSI6Im5vbmUiLCJBY3REZXN0aW5hdGlvbiI6IiIsIkdlb0ZlbmNlIjowLCJQcmlvcml0eVF1ZXVlIjowfQ==

এদিন স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় দুই নেতার বৈঠক। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটের আগে অনুষ্ঠিত দুই নেতার এই বৈঠকে গুরুত্ব পায় সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এভিয়েশন খাত এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতার বিষয়গুলো।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠকে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের বিষয়েও আলোচনা হয়।

আগামী ১২ নভেম্বর লিডার্স সামিটে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।