আরাঁ কক্সবাজারর হতা হই
Cox's Bazar News
ব্রেকিং
কক্সবাজার থেকে পঞ্চগড় দিয়ে ভারতে যাওয়ার সময় চার রোহিঙ্গা আটক   •   কক্সবাজার থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ   •   সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক   •   দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস   •   Hello world!   •   কক্সবাজার থেকে পঞ্চগড় দিয়ে ভারতে যাওয়ার সময় চার রোহিঙ্গা আটক   •   কক্সবাজার থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ   •   সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক   •   দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস   •   Hello world!   •  
Chakaria

কক্সবাজার থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

✍️ koheliatv 📅 September 1, 2026 👁️ 1 বার পড়া হয়েছে
কক্সবাজার থেকে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

কক্সবাজারে বেড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাঁদপুরের দুই বন্ধু। কিন্তু আনন্দ ভ্রমণ শেষে আর ঘরে ফেরা হলো না তাদের। চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফিরোজ আহমেদ তৌহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকা মাহি উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু চাঁদপুর থেকে মোটরসাইকেলে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে মঙ্গলবার ভোরে তারা বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *