থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত আট-দশ দিন ধরে দেশি ও বিদেশি, বিশেষ করে ভারতের বিভিন্ন নম্বর থেকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে মাহমুদা মিতু এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সংসদ ভবন এলাকায় অবস্থানকালেও তার ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ, ধর্ষণ এবং দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়।অভিযোগ দায়েরের পর বেলা পৌনে ৩টার দিকে থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদা মিতু জানান, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে ফোন করে তাকে অত্যন্ত বিকৃতভাবে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দিচ্ছে। এজন্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে তিনি এ অভিযোগ করেছেন।বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে তিনি বলেন, এটি দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতারই প্রতিফলন। ভারতের মাটি ব্যবহার করে এ ধরনের অরাজকতা তৈরির চেষ্টাকে তিনি কূটনৈতিক ব্যর্থতা আখ্যা দিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাব চাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য আরও বলেন, একজন আইনপ্রণেতা হয়েও তিনি যদি এতটা অনিরাপদ বোধ করে থানায় জিডি করতে বাধ্য হন, তবে জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আজ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তা ভেবে তিনি শঙ্কিত।সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য আরও বলেন, একজন আইনপ্রণেতা হয়েও তিনি যদি এতটা অনিরাপদ বোধ করে থানায় জিডি করতে বাধ্য হন, তবে জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা আজ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তা ভেবে তিনি শঙ্কিত।
