বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে দুই-একটা জায়গায় বিক্ষোভ হতে পারে। এগুলো অনেকটা পোশাক শ্রমিকদের দাবি-দাওয়া সম্পর্কিত নয়। এটা রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যাতে গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এটা আমরা কঠোর হস্তে দমন করবো। মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, বাস্তবতা বিবেচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারন করা হবে।
বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন



