কক্সবাজার শহরে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বিকেলে শহরের আইবিপি রোড, বড় বাজার ও বাজারঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
তিনি জানান, আইবিপি রোডের একটি স্টোরে অন্য প্রতিষ্ঠানের মোড়ক, নাম ও ঠিকানা ব্যবহার করে এবং মোড়কে প্রদর্শিত তথ্যের সঙ্গে ভেতরের পণ্যের অসংগতি থাকা শিশু খাদ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বড় বাজার এলাকায় মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না থাকায় দুটি প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জ
রিমানা করা হয়।
অ*ভিযানকালে ডিম, ফল, শিশু খাদ্য, মুদি পণ্যের দোকান ও রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য, মোড়কজাত পণ্যের তথ্য এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়গুলো পরীক্ষা করা হয়।