১০ মাসের পর্যটন খরা ও দীর্ঘদিনের কড়াকড়ি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের বরণ করে নিতে দ্বীপজুড়ে চলছে নানা প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে জেটি, নতুন করে সাজানো হচ্ছে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। এরই মধ্যে দ্বীপ ভ্রমণে যেতে শুরু করেছেন অ্যাডভেঞ্চারপ্রেমীরা।
পর্যটকবাহী জাহাজের হুইসেল বাজতে আর বেশি দেরি নেই। তাই ব্যস্ত সময় পার করছেন দ্বীপের ব্যবসায়ীরা। জরাজীর্ণ ও জং ধরা জেটির প্লেট বদলে ফেলা হচ্ছে। পন্টুনে বসানো হচ্ছে লোহার পাত। সংকীর্ণ জেটির পথও করা হয়েছে প্রশস্ত। কয়েক দিনের মধ্যেই শেষ হবে রঙের কাজ।অন্যদিকে পর্যটকদের আবাসনের প্রস্তুতিতে ব্যস্ত হোটেল ও রিসোর্টের কর্মীরা। দ্বীপের দক্ষিণ ও পশ্চিম সৈকত এলাকার রিসোর্টগুলো সাজানো হচ্ছে নতুন রঙে। পর্যটকদের মানসম্মত খাবার পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন রেস্তোরাঁ মালিকেরাও।
টিভি দেখুনচলতি মৌসুমে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে সাতটি বিলাসবহুল জাহাজ। পর্যটকদের আগমন ঘিরে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরছে দেশের একমাত্র প্রবাল দ্বীপে।




