হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে এবং অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট দায়-দায়িত্ব চিহ্নিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে হবে। এ বিষয়ে কমিশনের বিবেচনায় প্রয়োজনীয় অন্য কোনো সুপারিশ থাকলেও তা প্রতিবেদনে তুলে ধরতে পারবে।
তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।