মহেশখালীর ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন যারা

কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। বুধবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮ এর উপধারা (১) অনুযায়ী এই তিনজনকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করবেন। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন:

দিদার আলম, তিনি মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তাকে হোয়ানক ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডা. আব্দুল্লাহ আল মামুন: তিনি মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তাকে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আবুল হাসেম: তিনি মহেশখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত)। তাকে কুতুবজোম ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগের তারিখ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১৩০(১) অনুযায়ী পরিষদের কাজ পরিচালনার জন্য নির্ধারিত সময় (একশত বিশ দিন) পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া, কোনো বৈধ কারণ ছাড়া কোনো পরিষদের প্রশাসককে তার দায়িত্ব থেকে সরানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের এই সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২ নভেম্বরের মধ্যে জেলা প্রশাসককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।