অবশেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পরীক্ষামূলক উৎপাদন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও তা গ্রিডে সরবরাহের পরীক্ষা সম্পন্ন করে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ক্রমান্বয়ে তা বাড়ানো হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

পাবনার রূপপুর দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। শুক্রবার এই কেন্দ্রের প্রথম ইউনিটে নানা ধাপ পেরিয়ে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে ৩০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ও তা জাতীয় গ্রিডে সঞ্চালন করার কথা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। এর আগে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বায়রার কাছ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়। এর মধ্য দিয়ে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হলো।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4824217372509345&output=html&h=280&slotname=7393258484&adk=286135681&adf=3836405325&pi=t.ma~as.7393258484&abgtt=6&w=795&fwrn=4&fwrnh=100&lmt=1793375218&rafmt=1&format=795×280&url=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnational%2F667107&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&aiof=14&asro=0&aimartd=4&aieuf=1&aicrs=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTU2LjAuODA3OC43NCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3Q6QS1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTU2LjAuODA3OC43NCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjE1Ni4wLjgwNzguNzQiXV0sMF0.&dt=1793375218169&bpp=1&bdt=113&idt=0&shv=r20261028&mjsv=m202610260101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D82fe2c4d1b563273%3AT%3D1792428069%3ART%3D1793375206%3AS%3DALNI_MZc_TT0O9vBRrbuXH-UbWV3uyYuCQ&gpic=UID%3D000015b6f799a9fa%3AT%3D1792428069%3ART%3D1793375206%3AS%3DALNI_MbFWC4UCOb5O4g3t1mRg4OUya9m5w&eo_id_str=ID%3D5eaa3ab2e7ead308%3AT%3D1792428069%3ART%3D1793375206%3AS%3DAA-Afjb-hYtcPPezj2YjTFC2d8tZ&prev_fmts=0x0%2C300x600%2C300x600%2C300x1478&nras=1&correlator=4962236030624&frm=20&pv=1&u_tz=360&u_his=5&u_h=1080&u_w=1920&u_ah=1040&u_aw=1920&u_cd=24&u_sd=1&dmc=8&adx=390&ady=1495&biw=1905&bih=919&scr_x=0&scr_y=0&eid=95404663%2C95405491%2C95405931%2C95407880%2C95408376%2C122881730%2C95405499&oid=2&pvsid=7838107785962672&tmod=717075815&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnational&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C1920%2C1040%2C1920%2C919&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&plas=279x515_l%7C279x515_r&bz=1&ifi=5&uci=a!5&btvi=4&fsb=1&dtd=3

এর আগে, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা-আইএইএর গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযো